এইচএসসি পাসে প্রেস কাউন্সিলে চাকরি, বেতন ২২৪৯০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রেস কাউন্সিল চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য লোকবল নিয়োগ দেবে। ১টি পদে ১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম পেশকার। আগ্রহী ব্যক্তিরা সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
এ পদে আবেদন করতে হলে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বয়স
পেশকার পদে আবেদনের বয়স ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদন যেভাবে
সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল, ৪০, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।