প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন এক লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রংপুরে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন স্পেশালিস্ট
    প্রজেক্ট: স্কোর প্রজেক্ট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন সায়েন্স/ অর্থনীতি/ পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসপিএসএসের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের সেলফ মোটিভেটেড হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের মে পর্যন্ত, তবে এই চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: রংপুর
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯০ হাজার থেকে ১ লাখ টাকা। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য ও জীবনবিমা দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরি–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২২।