প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৬১ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার-ইআইই
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তবে কক্সবাজার ও চট্টগ্রামের ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে চুক্তির মেয়ার বাড়ার সম্ভাবনা রয়েছে)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২৯,০৪০ থেকে ১,৬১,৩০০ টাকা। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী স্ত্রী ও সন্তানদের চিকিৎসা সুবিধা, গ্রুপ বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও বার্ষিক ছুটি দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকে Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: মিল কো-অর্ডিনেটর
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় মনিটরিং, ইভাল্যুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি ও লার্নিং সেক্টরে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসপিএসএস ও এমএস এক্সেলে পারদর্শী হতে হবে। কোবো ও ফিল্ড টাস্ক ব্যবহার করে ডেটা কালেকশন জানতে হবে ও জিআইএস সফটওয়্যারের কাজ জানতে হবে। রিসার্চ অ্যাপ্রোচ ও মেথডোলজির বেসিক জ্ঞান থাকতে হবে। যোগাযোগে পারদর্শী হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। তবে কক্সবাজার ও চট্টগ্রামের ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে।

ছবি: প্ল্যান ইন্টারন্যাশনালের ওয়েবসাইট থেকে নেওয়া

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়ার বাড়ার সম্ভাবনা রয়েছে)।
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৮ হাজার ৬৪০ টাকা। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী স্ত্রী ও সন্তানদের চিকিৎসা সুবিধা, গ্রুপ বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও বার্ষিক ছুটি দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকে Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২২।