প্ল্যান ইন্টারন্যাশনালে ঢাকার বাইরে চাকরি, বেতন ৮০,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বরিশাল বিভাগীয় অফিসে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: স্পনসরশিপ প্রোগ্রাম কো–অর্ডিনেটর

    পদসংখ্যা: ১

    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলে ভালো। স্থানীয় সরকার ও কমিউনিটি পিপল, চিলড্রেন অ্যান্ড ইয়ুথ নিয়ে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা রেকর্ডিং সফটওয়্যারসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৪ সালের জুন পর্যন্ত)

কর্মস্থল: ভোলা

বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী/ স্ত্রী ও সন্তানের চিকিৎসা–সুবিধা ও ইনস্যুরেন্স সুবিধা আছে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই ২০২২।