বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় নেবে একাধিক কর্মকর্তা

প্রতীকী ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় রাজস্ব খাতভুক্ত একাধিক পদে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে পূরণ করে পাঠাতে হবে।

  • ১. পদের নাম: উপপরিচালক
    বিভাগ: পরিচালকের (অর্থ ও হিসাব) কার্যালয়
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

  • ২. পদের নাম: উপলাইব্রেরিয়ান
    বিভাগ: গ্রন্থাগার শাখা
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

  • ৩. পদের নাম: উপরেজিস্ট্রার
    বিভাগ: ডিন কার্যালয় (কৃষি অনুষদ)
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

  • ৪. পদের নাম: উপপরীক্ষা নিয়ন্ত্রক
    বিভাগ: পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

  • ৫. পদের নাম: উপপরিচালক
    বিভাগ: শারীরিক শিক্ষা শাখা
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

  • ৬. পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
    বিভাগ: আইসিটি সেল
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

  • ৭. পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার/ডেটাবেইস প্রোগ্রামার
    বিভাগ: আইসিটি সেল
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

  • ৮. পদের নাম: নির্বাহী প্রকৌশলী
    বিভাগ: প্রকৌশল শাখা
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

  • ৯. পদের নাম: সহকারী রেজিস্ট্রার
    বিভাগ: ডিন কার্যালয় (ভিএমএএস অনুষদ)
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

  • ১০. পদের নাম: সহকারী পরিচালক
    বিভাগ: শারীরিক শিক্ষা শাখা
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

  • ১১. পদের নাম: সিনিয়র টেকনিক্যাল অফিসার
    বিভাগ: কেন্দ্রীয় ল্যাবরেটরি
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

  • ১২. পদের নাম: সহকারী প্রোগ্রামার
    বিভাগ: গ্রন্থাগার শাখা
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

  • ১৩. পদের নাম: সেকশন অফিসার
    বিভাগ ও পদসংখ্যা: ভিসির কার্যালয় (১), গবেষণা উইং (১) ও আইকিউএসি (১)
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০

  • ১৪. পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
    বিভাগ: প্রকৌশল শাখা
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

  • ১৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
    বিভাগ: প্রকৌশল শাখা
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে প্রতি পদের জন্য ছয় সেট আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। খামের ওপর পদের নাম ও প্রেরকের ঠিকানা উল্লেখ করতে হবে। নিয়োগ, বয়সসীমা, যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত প্রক্রিয়া এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে

  • সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র

  • প্রথম শ্রেণির কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ

  • ইউপি চেয়ারম্যান/সিটি করপোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ

  • জাতীয় পরিচয়পত্র

  • সরকারি/স্বায়ত্তশাসিত/সরকার স্বীকৃত প্রতিষ্ঠান, যেমন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা পরিষদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) ইত্যাদি থেকে প্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদ

  • অভিজ্ঞতাসংক্রান্ত সনদ (যদি থাকে) তবে প্রতিটি পদের নিয়োগপত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রদত্ত ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদির সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে A4 সাইজের কাগজে সংযোজন করতে হবে।

  • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি (সত্যায়ন ছাড়া) মূল আবেদনপত্রের ওপরে (ডান দিকে) সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ছবির পেছনে প্রার্থীর নাম ও পদের নাম অবশ্যই লিখতে হবে।

আবেদন ফি
প্রার্থীকে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর শাখায় জমা দিয়ে আবেদনপত্রে রসিদ সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ৮ মার্চ ২০২২।