বন অধিদপ্তরে ২ বছরের অভিজ্ঞতায় চাকরি, আবেদন ফি ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বন অধিদপ্তর শূন্য পদে নিয়োগের আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা ২৯ সেপ্টেম্বরের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ১টি।
চাকরির গ্রেড: ১৬
সাকল্যে বেতন: ১৭,০৫৪ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য এইচএসসি পাস হতে হবে।
অভিজ্ঞতা: ২ বছর।
আবেদন ফি: ২০০ টাকা।

বয়স

এ বছরের ৩১ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

বন সংরক্ষক, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ৬ষ্ঠ তলা, বন ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৭।