বরগুনাবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, বেতন স্কেল ১০২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার ইউনিয়ন পরিষদে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদের জন্য শুধু বরগুনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমানের ডিগ্রি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://mopa.gov.bd/) বা বরগুনা জেলার ওয়েবসাইটে (http://www.barguna.gov.bd/) পাওয়া যাবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেলা প্রশাসক, বরগুনা। আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার পে–অর্ডার করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২১