বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরির সুযোগ

বাংলাদেশ সরকারের লোগো

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি একটি পদে মোট নয়জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ২৪ জুন পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরির আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

ছবি: সংগৃহীত

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৪ জুন পর্যন্ত ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (https://erecruitment.bcc.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ২৪ জুন পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহীরা।

*বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন