বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরির সুযোগ

Md. Rashedul Alam Rasel

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে আইটি এক্সিকিউটিভ পদে জনবল নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।


পদের নাম: আইটি এক্সিকিউটিভ
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: তিন বছরের চাকরির অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি। এ ছাড়া ল্যান ও ওয়্যান বিষয়ে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার/ল্যাপটপের সমস্যা সমাধানের কাজ জানতে হবে।
বেতন: উল্লেখ নেই

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র বিসিবিতে পাঠাতে হবে। পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-২, ঢাকা-১২১৬।
আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২১