বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউটে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর পায়রায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এসেছে ২০২০ সালে।
ছবি: বিসিপিসিএলের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের অধীন বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট, পায়রা, পটুয়াখালীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ইনস্টিটিউটে চুক্তি ভিত্তিতে দুই পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

  • পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট/ বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি পাস হতে হবে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি পাসসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
    বয়স: সর্বোচ্চ ৩২ বছর
    বেতন: ১৮,০০০ টাকা

  • পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (জেনারেল মেকানিকস)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট/ বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি পাস হতে হবে এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি পাসসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
    বয়স: সর্বোচ্চ ৩২ বছর
    বেতন: ১৮,০০০ টাকা

ছবি: বিসিপিসিএলের ওয়েবসাইট থেকে নেওয়া

যেভাবে আবেদন
আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতা সনদ, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর/ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ পাঠাতে হবে।

আবেদন ফি
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের অনুকূলে ৩০০ টাকা মূল্যের পে-অর্ডারের রশিদ সংযুক্ত করতে হবে।

ছবি: বিসিপিসিএলের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), করপোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (পঞ্চম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২২।