বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সহকারী পরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: সহকারী পরিচালক
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। চিকিৎসাবিজ্ঞান বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা অথবা সপ্তম গ্রেডে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বনিম্ন ৪০ বছর
    গ্রেড: ৫
    বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

আবেদন যেভাবে
পূর্ণ জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিএমআরসিতে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ১০ মার্চ ২০২২