বাংলাদেশ ফাইন্যান্সে স্নাতক পাসে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এসএমই বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও ফাইন্যান্সিয়াল বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বয়স: ২৩-৩৫ বছর
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা ও রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট, আর্ন লিভ এনক্যাশমেন্ট, বাংলা নববর্ষ ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি, চিকিৎসাভাতা, জীবনবিমা, ভ্রমণভাতা, মুঠোফোন বিল, পারফরমেন্স বোনাসসহ বছরে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২।