নবম-দশম গ্রেডের শতাধিক চাকরির আবেদন শেষ আজই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক, ডাক বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কাতার এয়ারওয়েজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আবেদন চলছে। এসব প্রতিষ্ঠান বা সংস্থার শতাধিক পদে আবেদন করতে পারেন চাকরিপ্রত্যাশীরা। বিজ্ঞপ্তির শর্ত অনুসারে যোগ্যতাসম্পন্ন যে কেউ আবেদন করতে পারবেন যে কেউ। নবম–দশমসহ কয়েকটি গ্রেডে লোক নেওয়া হবে। আবেদন করা যাবে অনলাইনে।

ডাক বিভাগে চাকরি

বাংলাদেশ ডাক বিভাগ, পশ্চিমাঞ্চল নিয়োগের জন্য আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ফাইল ছবি

স্নাতক পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, আবেদন ফি ৬০০

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) ২টি পদে নেবে ৩১ জন। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ৩১ পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা www.bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের ঢু মারতে পারেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি ৬০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

কাতার এয়ারওয়েজে চাকরি

বিশ্বের অন্যতম বিমান সংস্থা কাতারভিত্তিক এয়ারলাইনস কাতার এয়ারওয়েজ ভারতীয় উপমহাদেশে (ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট) পড়ুয়াদের নিয়োগ দেবে। কেবিন ক্রু পদে নিয়োগ দেবে বিমান সংস্থাটি। এতে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।

নবম গ্রেডে চাকরি শিল্পকলা একাডেমিতে

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কালচারাল অফিসার, সেট ডিজাইনার, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী (জুনিয়র) পদে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডাকে আবেদনপত্রটি পাঠাতে পারবেন। প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক, নেই আবেদন ফি

বাংলাদেশ ব্যাংক নেবে সহকারী পরিচালক (পরিসংখ্যান) ও সহকারী পরিচালক (গবেষণা)। সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে ২৬ (কমবেশি হতে পারে) ও সহকারী পরিচালক (গবেষণা) পদে ১৯ (কমবেশি হতে পারে) জন নেওয়া হবে। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে পদগুলোর জন্য ফি ছাড়াই আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক নবম গ্রেডে ২ পদে ৩৪ জন

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ২টি পদে মোট ৩৪ জন নিয়োগ পাবেন। অনলাইনে পদগুলোর জন্য ফি ছাড়াই আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সহকারী মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার পদে ১৪ জন ও সহকারী প্রোগ্রামার পদে ২০ জন নিয়োগ পাবেন।

বন সংরক্ষকের দপ্তর, খুলনা

পদের সংখ্যা- ১১ টি

আবেদনের শেষ ৩০ সেপ্টেম্বর

টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড

পদসমূহ- ১৭ ক্যাটাগরির পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর।

অনলাইনে আবেদন http://tss.teletalk.com.bd

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল

৭ ক্যাটাগরির পদে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল।

আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

অনলাইনে আবেদন: http://cevt.teletalk.com.bd

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ২ পদে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

ঢাকার বাসিন্দাদের জন্য ১৫৩ পদের চাকরি, বেতন ২৩,৪৯০

১৫৩ পদে আবেদন করা যাবে। প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আগ্রহী প্রার্থীরা (http://dgfpdha. teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাকরি

পদসমূহ : ৪ ক্যাটাগরির ৫৮টি। আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর। অনলাইনে আবেদন: http://dgfpnganj.teletalk.com.bd

৬০ জন নিয়োগ পাবেন রাজশাহী পরিবার পরিকল্পনা কার্যালয়ে

আগ্রহী প্রার্থীরা http://dgfprajs.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

ফাইল ছবি

গাইবান্ধা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নেবে ৯১ জন, বেতন ২২৪৯০

১.

পরিবার পরিকল্পনা পরিদর্শক। পদের সংখ্যা ৬টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২.

পরিবারকল্যাণ সহকারী। পদের সংখ্যা ৭৪টি। চাকরির গ্রেড ১৭। বেতন স্কেল ৯,৩০০-২১,৮০০ টাকা।
৩.

আয়া। পদের সংখ্যা ১১টি। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর। আগ্রহী প্রার্থীরা (http://dgfpgai.teletalk.com.bd) এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নেবে ১৪৩ জন

১. পরিবার পরিকল্পনা পরিদর্শক-০২
২. পরিবার কল্যাণ সহকারী-১২৮
৩. আয়া-১৩

আগ্রহী প্রার্থীরা (http://dgfpmym.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।