বাংলাদেশ ব্যাংকে অফিসার নিয়োগ, প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকে অফিসার (পুরকৌশল), অফিসার (তড়িৎকৌশল) এবং অফিসার (যন্ত্রকৌশল) পদে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের ১৫ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত, তাঁদের মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। ত্রুটিযুক্ত আবেদনকারীরা ১০ জুলাইয়ের মধ্যে ত্রুটি সংশোধন করে উল্লিখিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।
পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।