বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার’ নিয়োগ, অ্যাডমিট কার্ড প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের ‘অফিসার জেনারেল’ পদের চাকরির পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল)’ পদে সরাসরি নিয়োগের জন্য গত ১৫ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রার্থীরা ৩০ মে থেকে ২৬ জুনের মধ্যে https://erecruitment.bb.org.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত, তাঁদের এসএমএস/ই-মেইল করা হয়েছে। তাঁরা ৫/৬/২০২১ তারিখের মধ্যে ত্রুটি সংশোধনপূর্বক ১০/৬/২০২১ তারিখ থেকে ২৬/০৬/২০২১ তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক বলেছে, পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয়‣দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।