বাংলাদেশ ব্যাংকে চাকরি পেলেন ২০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

২০০ জনকে অফিসার (জেনারেল) হিসেবে চূড়ান্ত নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ২০০ জন নিয়োগের কথা গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ১৭ এপ্রিল ২০০ জন অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০০ জনকে নিয়োগ দেওয়া হলো। পুলিশ বিভাগ থেকে সন্তোষজনক তদন্ত প্রতিবেদনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে তাঁদের চাকরিতে যোগদানের কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০০ জনকে নিয়োগ দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকে
ছবি: বাংলাদেশ ব্যাংক