বাংলাদেশ ব্যাংকে চাকরির অফার লেটার পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকে ‘মেডিকেল অফিসার’ পদে নিয়োগের অফার লেটার পাঠানো হয়েছে। ১২ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মনোনীত ১২ প্রার্থীর রোল নম্বর হলো ১০১৭০৫, ১০২০১৭, ১০৪২৯৩, ১০৪০৫৬, ১০৩৮৪২, ১০৩২৬৩, ১০৪৩৩৯, ১০৪১৪০, ১০৪৬৪৩, ১০৩৯০৫, ১০১২৬৭ ও ১০০০০৬ = ১২ জন।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গতকাল সোমবার এ তালিকা প্রকাশ করা হয়েছে। অফর লেটার পাওয়া প্রার্থীদের আগামী ১৯ এপ্রিল বা এর আগে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন, ষষ্ঠ তলা), ঢাকায় রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে চাকরির অফার লেটার পেলেন ১২ জন
ছবি: সংগৃহীত