বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদের প্রবেশপত্র ডাউনলোড শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদের আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে নিয়োগের জন্য গত ২৫ মার্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আজ বৃহস্পতিবার (৩ জুন) থেকে ২৩ জুনের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক

যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত পাওয়া গেছে, তাঁদের এসএমএস ও ই-মেইলে জানানো হয়েছে। তাঁরা আজ থেকে ৭ জুন পর্যন্ত ত্রুটি সংশোধন করতে পারবেন। এরপর ১২ থেকে ২৩ জুনের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ওই প্রার্থীরা। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ও ঠিকানা পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।