বাংলাদেশ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগামী ১২ নভেম্বর প্রার্থীদের এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে অবস্থিত বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা হবে। প্রার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।