বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হলেন ১৯ জন
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে ১৯ জন নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ১০ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৯ প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর: ২০৩১৫৩, ২০১৮৭৮, ২০১১২৮, ২০২৪০৩, ২০০০১২, ২০২১৮৬, ২০২১২৫, ২০২১১৭, ২০০৫০২, ২০১৭৭৭, ২০৩১৬৭, ২০১২০৭, ২০৩২৪২, ২০১২৪০, ২০১৬৪৬, ২০২৮৬০, ২০০৯৪৫, ২০০৬১১ ও ২০০৭৭৯।
নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক্–পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন পাওয়ার পর ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই শেষে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।