বাংলাদেশ–চায়না পাওয়ার কোম্পানিতে চাকরি, বেতন ৪২০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে ৪টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ১৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

ছবি: সংগৃহীত

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

মহাব্যবস্থাপক, মানবসম্পদ ও প্রশাসন, করপোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার, লেভেল-৫,৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদন ফি

আবেদনকারীকে ১ নম্বর পদের জন্য ১,০০০ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা পে-অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে।