বিআইডিএসে চাকরির সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) রিসার্চ ফেলো পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে ৩১ জুলাইয়ের মধ্যে ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম সিনিয়র রিসার্চ ফেলো। চাকরির গ্রেড ৪। বেতন ৫০,০০০-৭১,২০০ টাকা। প্রার্থীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে ৮ বছরের শিক্ষকতা অথবা গবেষণার অভিজ্ঞতা।
২. পদের নাম রিসার্চ ফেলো। চাকরির গ্রেড ৬। বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। প্রার্থীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে দুই বছরের শিক্ষকতা অথবা গবেষণার অভিজ্ঞতা।
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: [email protected]