বিএসএমএমইউতে শিক্ষকতার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই তিন পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীরা www.bsmmu.edu.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা
রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শাহবাগ, ঢাকা।
আবেদন ফি
ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে ১ হাজার টাকা পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
আগামী ২ মার্চ বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।