বিদেশি ব্যাংকে চাকরি, রয়েছে ছুটি ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংক তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ক্রেডিট বিভাগে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ার বা সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার
    বিভাগ: ক্রেডিট
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএফএ, সিপিএ, এসিসিএ বা সিএ সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত দুই বছর বিজনেস ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, ছুটি ভাতা ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের একটি সিভি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যা যা লাগবে

  • দুটি রেফারেন্সসহ সিভি

  • বর্তমান ও পূর্বের পদ–কর্মস্থল

  • চাকরির বৃত্তান্ত

  • বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতন

  • শিক্ষাগত অবস্থার বিবরণ

  • বৈবাহিক অবস্থা

  • ৩১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স

  • মা-বাবার পেশা ও সহশিক্ষা।

নারী দিবসের অনুষ্ঠানে উরি ব্যাংক বাংলাদেশের কর্মীরা।
ছবি: উরি ব্যাংক বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নেওয়া

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বরাবর, প্রধান, মানবসম্পদ বিভাগ, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (দ্বিতীয় তলা), ৬৫ গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।

আবেদনের শেষ সময়: ৭ মার্চ ২০২২