বিদেশি সংস্থায় চাকরি, বেতন এক লাখ
সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভিসহ আবেদন পাঠাতে হবে।
পদের নাম: নলেজ ম্যানেজমেন্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: গণযোগাযোগ/ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট/এনভায়রনমেন্টাল সায়েন্স/ডেভেলপমেন্ট স্টাডিজ/ডিজাস্টার ম্যানেজমেন্ট/সমাজবিজ্ঞান/অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি বা বিদেশি সংস্থায় নলেজ ম্যানেজমেন্টে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম ও ডিজিটাল যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৯০,০০০–১,০০,০০০ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব বোনাস, ইনস্যুরেন্স সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ (দুই পৃষ্ঠা) পূর্ণাঙ্গ সিভি (দুই পৃষ্ঠা) [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২২।