বিদেশি সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কুতুপালং–বালুখালী এক্সপানশন সাইট, কক্সবাজার প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভিসহ আবেদন পাঠাতে হবে।

পদের নাম: ক্যাম্প ম্যানেজার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে সমাজবিজ্ঞান, পাবলিক রিলেশন বা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে ভালো। বাজেট ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিংয়ে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

কর্মস্থল: কক্সবাজার

বেতন: মাসিক বেতন ১,১৫,০০০–১,২২,০০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ পূর্ণাঙ্গ সিভি [email protected] ঠিকানায় মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (https://hotjobs.bdjobs.com/jobs/helvetas/helvetas237.htm) পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১১ জুলাই ২০২২।