বিদেশি সংস্থায় বেতন ৪ লাখ, ঘরে বসে কাজের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ট্রান্সলেটরস উইদাউট বর্ডারসের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মানবাধিকার বিষয়ে ট্রান্সলেশন সার্ভিস নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সলেটরস উইদাউট বর্ডারস বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে ‘রিসার্চ অ্যান্ড ইমপ্যাক্ট কো-অর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: রিসার্চ অ্যান্ড ইমপ্যাক্ট কো-অর্ডিনেটর
    বিভাগ: ইন্টারন্যাশনাল প্রোগ্রাম
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বিষয়ে প্রোগ্রাম বা রিসার্চে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ের গবেষণা ডিজাইন, কো-অর্ডিনেট ও বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে। কোবো ডেটা কালেক্ট ব্যবহার করে জরিপ করা জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তি (চুক্তির মেয়ার বাড়ার সম্ভাবনা রয়েছে)
কর্মস্থল: ঢাকা/কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৩,৮৬,৬৬৭-৪,২৯,৬৩০ টাকা প্রায় (৪,৫০০-৫,০০০ মার্কিন ডলার)
সুযোগ-সুবিধা: বছরে ২০ দিন ছুটি এ ছাড়া সাপ্তাহিক ছুটিসহ আরও ১০ দিন ছুটি রয়েছে। বাসায় বসে কাজ করার সুযোগ রয়েছে। প্রয়োজনে থাকার ব্যবস্থা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Job-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২২।