বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৩৩ জনের চাকরির সুযোগ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ভিন্ন ভিন্ন পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ এ মাসের শেষ দিনে।
পদের বিবরণ
সহকারী পরিচালক: ১১ জন
বেতন: ২২,০০০-৫৩,০৬০
গ্রেড: ৯
সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান): ৪ জন
বেতন: ২২,০০০-৫৩,০৬০
গ্রেড: ৯
সহকারী পরিচালক (জনসংযোগ): ২ জন
বেতন: ২২,০০০-৫৩,০৬০
গ্রেড: ৯
রসায়নবিদ: ৯ জন
বেতন: ২২,০০০-৫৩,০৬০
গ্রেড: ৯
ক্রয়/ভান্ডার/সিঅ্যান্ডএফ কর্মকর্তা: ৫ জন
বেতন: ২২,০০০-৫৩,০৬০
গ্রেড: ৯
সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা: ২ জন
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০
গ্রেড: ১০
বয়স
২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০০ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলি ও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bpdb.gov.bd ভিজিটের জন্য অনুরোধ করা হলো।