বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরি, কর্মস্থল ঢাকা ও কক্সবাজার
বিবিসি মিডিয়া অ্যাকশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে পার্টনারশিপ অ্যান্ড কমপ্ল্যায়েন্স অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদন করতে হবে।
পদের নাম: পার্টনারশিপ অ্যান্ড কমপ্ল্যায়েন্স অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: প্রার্থীদের লিগ্যাল, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডোনার কমপ্ল্যায়েন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অডিট, পার্টনারশিপ ওয়ার্কিং, ইন্টারপারসোনাল স্কিল ও যোগাযোগে দক্ষ হতে হবে। ইউএসএইড, এফসিডিও এবং ইউএন ফান্ড প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ট্রেনিং, মেন্টরিং, সেফগার্ড, লিগ্যাল অ্যান্ড কন্ট্রাক্ট, মনিটরিং ও ইভাল্যুশন নিয়ে কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইটি স্কিল, বিশেষ করে মাইক্রোসফট অফিসের কাজ জানতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২৪ সালের মার্চ পর্যন্ত।
কর্মস্থল: ঢাকা ও কক্সবাজার
বেতন: উল্লেখ নেই
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এ লিংকে ঢুকে বিস্তারিত জেনে বিবিসি মিডিয়া অ্যাকশনের চাকরির আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করতে হবে। এরপর আবেদন ফরম এ [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে। আবেদন ফরম পূরণ না করে সিভি পাঠানো যাবে না।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ এপ্রিল।