বিসিআইসিতে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানায় শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৪ পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: মহাব্যবস্থাপক (সিভিল)
    পদসংখ্যা: ৪
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ১৫ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অথবা ২০ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
    বয়সসীমা: ৪৫ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

  • ২. পদের নাম: অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা: ৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ১২ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অথবা ১৭ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
    বয়সসীমা: ৪০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য
    বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

  • ৩. পদের নাম: উপপ্রধান প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা: ৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অথবা ১৩ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
    বয়সসীমা: ৩৭ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৪২ বছর পর্যন্ত শিথিলযোগ্য
    বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)

  • ৪. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (সিভিল)
    পদসংখ্যা: ৫
    যোগ্যতা ও অভিজ্ঞতা: ৫ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
    বয়সসীমা: ৩২ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তি, আবেদন, আবেদন ফি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৪ মার্চ ২০২২ থেকে ১৬ এপ্রিল ২০২২, রাত ১২টা পর্যন্ত।