বিসিএসআইআরের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। বিসিএসআইআরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়েন্টিফিক অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি সকাল, দুপুর ও বিকেলে অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮। রাজধানীর ধানমন্ডিতে বিসিএসআইআরের পরিষদ সচিবালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের মূল প্রবেশপত্রের রঙিন কপি, চাকরির আবেদনের কপি, জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, থিসিস পেপার (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মূল নম্বরপত্রসহ প্রতিটির এক সেট করে ফটোকপি সঙ্গে আনতে হবে।
প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ /ডিএ দেওয়া হবে না।
* মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।