বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নেবে রিলেশনশিপ অফিসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি রিলেশনশিপ অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ/ সাব–ব্রাঞ্চ (এও–অফিসার)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বনামধন্য ব্যাংকে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর করপোরেট ব্রাঞ্চে অপারেশন ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। ব্রাঞ্চ অপারেশন, জেনারেল ব্যাংকিং, লিডিং অপারেশনস অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট ও ফরেন ট্রেড অপারেশনের কাজ জানতে হবে। বিজনেস কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ব্যাংকিং সফটওয়্যারের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে