বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ক্রেডিট অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট, এসএমই বা করপোরেট রিস্ক
    পদসংখ্যা: অনির্ধারিত
    শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। তবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতককোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
    অভিজ্ঞতা: স্বনামধন্য ব্যাংকে কমপক্ষে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    কর্মস্থল: ঢাকা
    বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এই লিংকে লগ ইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২২।