বেবিচকের সিনিয়র ও সিকিউরিটি অফিসারের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সিনিয়র ও সিকিউরিটি অফিসার পদে নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষা ২২ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হবে। রাজধানীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে। এ পদে মোট আবেদনকারীর সংখ্যা ১৯ হাজার ৯৬৬।

ছবি: সংগৃহীত

সিকিউরিটি অফিসার পদের এমসিকিউ পরীক্ষা ২৩ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হবে। রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে। এ পদে মোট আবেদনকারীর সংখ্যা ২১ হাজার ৫০৭।

উভয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে হলে ঢুকতে দেওয়া হবে না।