বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৭৫,০০০
বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি প্রোগ্রাম অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা ই–মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।
পদের নাম: প্রোগ্রাম অফিসার (অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং)
প্রকল্প: ইক্যুয়াল স্টেক ইন সয়েল: বিল্ডিং উইমেনস ল্যান্ড রাইটস ফ্রম গ্রাউন্ড আপ
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের অন্তত একটিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বেসরকারি সংস্থায় অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিংয়ে আট বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অধিকার নিয়ে কাজ করা সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইউএসএআইডিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমিউনিকেশন টুল বিশেষ করে জুম, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইটের কাজ জানতে হবে। এলএফএ, টিওসি ও এমঅ্যান্ডই ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়সসীমা: ৩০–৪০ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
বেতন: মাসে ৭০,০০০–৭৫,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ সিভি (পাঁচ পৃষ্ঠার বেশি নয়) সরাসরি/ডাকযোগে বা ই–মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
সিভি পাঠানোর ঠিকানা
দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাসা নম্বর–১/৩, ব্লক–এফ, লালমাটিয়া, ঢাকা–১২০৭। ই–মেইল: [email protected]।
আবেদনের শেষ তারিখ: ১৪ মে ২০২২।