ব্রিটিশ কাউন্সিলে স্নাতক পাসে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিল জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাসে প্রতিষ্ঠানটি প্রকিউরমেন্ট অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রকিউরমেন্ট অফিসার

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: যোগ্য প্রার্থীকে আকর্ষণীয় বেতন ও সুবিধা দেওয়া হবে।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো একটি ইআরপি (এসএপি ইআরপি মেটেরিয়াল ম্যানেজমেন্ট মডিউল) সিস্টেমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।