ভূমি সংস্কার বোর্ডে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

ভূমি সংস্কার বোর্ড সম্প্রতি ৫টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ৫ পদে নিয়োগ পাবেন মোট ৯ জন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৩ জুন থেকে। আগ্রহী প্রার্থীদের ২১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

১.

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ২টি
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর

২.

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর

৩.

পদের নাম: রেকর্ড কিপার
পদের সংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর

৪.

পদের নাম: গাড়িচালক
পদের সংখ্যা: ৩টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর

৫.

পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ২টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমান

আবেদনকারীর বয়স

সব পদে আবেদনের বয়স ১৮ থেকে ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে। আর ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।