মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্পারসোতে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ১৩ পদে বাংলাদেশের সবাই আবেদন করতে পারবেন না। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে।
পদগুলো হলো
ক. স্টেনোগ্রাফার (পিএ): ১টি
খ. সিকিউরিটি হাবিলদার: ১টি
গ. স্টোরকিপার: ১টি
ঘ. লাইব্রেরি অ্যাসিসট্যান্ট-কাম-টাইপিস্ট: ১টি
ঙ. টেকনিশিয়ান-২: ১টি
চ. ড্রাইভার: ৩টি
ছ. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (এলডিএ-কাম-টাইপিস্ট): ১টি
জ. স্কিল্ড ওয়ার্কার/ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ১টি
ঝ. অফিস সহায়ক: ১টি
ঞ. নিরাপত্তা প্রহরী: ২টি
অনলাইনে http://sparrso.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে আগামী বছরের ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।