মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দাদের জন্য ১২৬ চাকরির সুযোগ
শূন্যপদে লোকবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানিকগঞ্জ জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার পদে ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে ২৩ আগস্ট থেকে।
পদের নাম: পরিবার-পরিকল্পনা সহকারী (গ্রেড-১৫)
পদসংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস
বেতন: ৯,৭০০/- থেকে ২৩,৪৯০/-
পদের নাম: পরিবার-পরিকল্পনা পরিদর্শক (গ্রেড-১৬)
পদসংখ্যা: ৬ জন (শুধু পুরুষ)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-
পদের নাম: পরিবার কল্যাণ সহকারী (গ্রেড ১৭)
পদসংখ্যা: ১০৩ জন (শুধু নারী)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।
বেতন: ৯,০০০/- থেকে ২১,৮০০/-
পদের নাম: আয়া (গ্রেড ২০)
পদসংখ্যা: ১৬ জন (শুধু নারী)
আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাস।
বেতন: ৮,২৫০/- থেকে ২০,০১০/-
বয়স
আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা http://dgfpman.teletalk.com.bd-এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।