মাস্টার্স/এমবিএতে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রতিষ্ঠান রিসোর্স মোবিলাইজেশন ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম:

রিসোর্স মোবিলাইজেশন ম্যানেজার
পদের সংখ্যা: ১

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের মাস্টার্স/এমবিএ পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে আগ্রহী প্রার্থীদের। যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। রিপোর্ট রাইটিং–বিষয়ক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।

বয়স

রিসোর্স মোবিলাইজেশন ম্যানেজার পদে আবদনের বয়সসীমা ৩৫ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

বেতন ও সুযোগ–সুবিধা

রিসোর্স মোবিলাইজেশন ম্যানেজার পদে বেতন আলোচনা করে নির্ধারণ করা হবে। সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা হতে পারে।

ফাইল ছবি

আবেদনের শেষ তারিখ

৭ সেপ্টেম্বর, ২০২১