মিডওয়াইফ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিএসসির, উত্তীর্ণ ১৪১৫

চূড়ান্তভাবে নির্বাচিত হলে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন
ফাইল ছবি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘মিডওয়াইফ’ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দশম গ্রেড পদের (বিজ্ঞপ্তি তারিখ ০৯.১২.২০১৯; নম্বর ১২৮) পরীক্ষা গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ ১ হাজার ৪১৫ প্রার্থীর তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত পরে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বেতন-ভাতা ও সুবিধাদি

চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন।

*ফল দেখুন এখানে