মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাসহ কয়েকটি পদে লোক নেবে পানিসম্পদ পরিকল্পনা সংস্থা
পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তাসহ কয়েকটি পদে লোক নেওয়া হবে। সব পদই স্থায়ী। চাকরিপ্রত্যাশী যে কেউ যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ১টি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ১টি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (সমাজ) ১টি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ১টি, বৈজ্ঞানিক কর্মকর্তা (সহকারী প্রকৌশলী, ভূ–উপরিস্থ পানি) ১টি, অফিস সহায়ক ১টি। এসব পদে আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহ প্রার্থীদের নির্ধারিত ‘জীবনবৃত্তান্ত ছক’ পূরণপূর্বক প্রয়োজনীয় তথ্য ও সংযুক্তিসহ স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি সচিব, ওয়ারপো, ‘ওয়ারপো ভবন’, ৭২ গ্রিনরোড, ঢাকা-১২১৫ এই ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই পৌঁছাতে হবে। জীবনবৃত্তান্ত ছক ওয়ারপোর ওয়েবসাইটে (www.warpo.gov.bd) পাওয়া যাবে।