মেঘনা গ্রুপে স্নাতক পাসে চাকরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ আগস্টের মধ্যে ডাকে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: ম্যানেজার (এস্টেট)। পদসংখ্যা: ১। প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট)। পদসংখ্যা: ২। প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি, ২ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ফ্রেশ ভিলা, বাড়ি ১৫, রোড ৩৪, গুলশান ১, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদন পাঠাতে হবে। ই-মেইল: [email protected]।