মেঘনা পেট্রোলিয়াম নেবে মেডিকেল অফিসার, বেতন ৩৫০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মেডিকেল অফিসার পদে জনবল নেওয়া হবে।

পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস। খ্যাতনামা শিল্পকারখানায় মেডিকেল অফিসার হিসেবে সাত বছরের কাজের অভিজ্ঞতা। মেডিসিন/সার্জারি/পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/উচ্চতর প্রশিক্ষণ

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতন স্কেল: ৩৫,৫০০-৩৭, ২৮০-৩৯, ১৫০-৬০,৭৭০ টাকা

যেভাবে আবেদন: সদ্য তোলা চার কপি ছবিসহ শিক্ষাসনদ ও অভিজ্ঞতার কপি ডাক/কুরিয়ারে পাঠাতে হবে। পাঠানোর ঠিকানা—জেনারেল ম্যানেজার (এইচআর), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ৫৮-৫৯ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৪ নভেম্বর ২০২১