রূপালী ব্যাংক: কর্মকর্তা পদে নিয়োগের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের ফল প্রকাশ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৭৩৬ জন।
বুধবার ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭৩৬টি পদের বিপরীতে ২০১৬ সালের ৩ আগস্ট রূপালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
আবেদনের শেষ সময় ছিল ওই বছরের ২৩ আগস্ট। ২০১৯ সালের শেষে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ১১৯ জন। এরপর ২৬ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দুই হাজার ৪৭৫ জন।
উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা এ বছরের ৫ জানুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এরপর বুধবার ফল প্রকাশ করলো ব্যাংকার্স সিলেকশন কমিটি।