রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন লাখের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হেলথ অ্যান্ড পিএসএস, পিএমও প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: হেলথ প্রোগ্রাম কো–অর্ডিনেটর

    প্রজেক্ট: হেলথ অ্যান্ড পিএসএস, পিএমও

    পদসংখ্যা: ১

    যোগ্যতা: মেডিকেল, পাবলিক হেলথ, সাইকোলজি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বাস্থ্য খাতে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা সাইকোসোশ্যাল সাপোর্টে ম্যানেজমেন্ট পর্যায়ে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইমার্জেন্সি রেসপন্স বা রোহিঙ্গা সংকট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হেলথ ও পিএসএস সম্পর্কে ধারণা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ডিজিটাল ডেটা কালেকশনের কাজ জানলে ভালো। নেতৃত্বের দক্ষতা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স: ৪৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: পিএমও অফিস, কক্সবাজার

বেতন: মাসে ১,১০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০২২।