রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাসমান ও নিম্ন আয়ের মানুষকে রান্না করা খাবার দিচ্ছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা কার্যালয়ে বেশ কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। পদগুলোর জন্য আবেদন শুরু ১৯ মে থেকে। আবেদন করা যাবে ৩ জুন পর্যন্ত।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাকরির জন্য আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। মোট পদ ৪টি।

ছবি: সংগৃহীত

পরিচালক, ফাইন্যান্স/অডিট, বিডিআরসিএস

পদের সংখ্যা: ১টি
আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস। বিভিন্ন এনজিওতে ২০ বছর কাজের অভিজ্ঞতা। প্রকল্প পরিচালক হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯০,০০০ টাকা

পরিচালক, স্বাস্থ্য, বিডিআরসিএস

পদের সংখ্যা: ১টি
আবেদন যোগ্যতা: কমপক্ষে এমবিবিএস পাস। বিভিন্ন এনজিওতে ২০ বছর কাজের অভিজ্ঞতা। প্রকল্প পরিচালক হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯০,০০০ টাকা

পরিচালক, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ, বিডিআরসিএস

পদের সংখ্যা: ১টি
আবেদন যোগ্যতা: সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর পাস। বিভিন্ন এনজিওতে ২০ বছর কাজের অভিজ্ঞতা। প্রকল্প পরিচালক হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯০,০০০ টাকা

পরিচালক, জেনারেল অ্যাফেয়ার্স, বিডিআরএস

পদের সংখ্যা: ১টি
আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি। বিভিন্ন এনজিওতে ২০ বছর কাজের অভিজ্ঞতা। প্রকল্প পরিচালক হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯০,০০০ টাকা

ছবি: সংগৃহীত

সুযোগ-সুবিধা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়ম অনুসারে দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান। পরিবহন সুবিধা। বিমা সুবিধা।

আবেদনের নিয়ম

আবেদনপত্র পাঠাতে হবে ৩ জুনের মধ্য। চাকরির আবেদন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তর, মগবাজার, ঢাকা-১২১৭ বরাবর ডাকযোগে পাঠানো যাবে। আবেদন করা যাবে অনলাইনে ([email protected])।