শরীয়তপুরের বাসিন্দাদের জন্য সরকারি চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। রাজস্ব খাতের ৬টি পদে মোট ২৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত।

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ১১
বেতন: ৮২৫০-২০০১০ টাকা

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা: ৯
বেতন: ৮২৫০-২০০১০ টাকা

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদের সংখ্যা: ৫
বেতন: ৮২৫০-২০০১০

পদের নাম: বেয়ারার
পদের সংখ্যা: ১
বেতন: ৮২৫০-২০০১০
পদের নাম: মালি
পদের সংখ্যা: ১
বেতন: ৮২৫০-২০০১০

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ৩১ আগস্ট ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী ব্যক্তিরা ডাকযোগে আবেদন করতে পারবেন। http://www.shariatpur.gov.bd/ ঠিকানা থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে নির্দিষ্ট তথ্য পূরণ করে পাঠাতে হবে জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর—এই ঠিকানায়। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ৩১ আগস্টের মধ্য জমা দিতে পারবেন।

ফাইল ছবি

আবেদনের শেষ তারিখ

৩১ আগস্ট ২০২১

*চাকরির আবেদনপত্র ডাউনলোড এবং বিজ্ঞপ্তি দেখুন এখানে


**চাকরির খবর, পরামর্শ ও প্রস্তুতির জন্য নিয়মিত পড়ুন ‘চলতি ঘটনা’