শাহজালাল ইসলামী ব্যাংক নেবে মেডিকেল অফিসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড মেডিকেল অফিসার পদে চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বা সরাসরি সিভি পাঠাতে পারবেন।

  • পদের নাম: মেডিকেল অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস। চিকিৎসক হিসেবে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।
    বয়স: সর্বোচ্চ ৫০ বছর
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি। তবে কর্মদক্ষতা সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।
    কর্মস্থল: রাজধানীর গুলশানে, শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট হেড অফিস।
    বেতন: যোগ্যতা অনুসারে আকর্ষণীয় বেতন।

আবেদন যেভাবে
অনলাইনে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে অথবা সরাসরি সিভি পাঠানো যাবে।

সরাসরি সিভি পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, করপোরেট হেড অফিস, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, লেভেল ১১, প্লট # ৪, ব্লক # সিডব্লিউএন (সি), গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২২।