শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন ৪ জুন অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্টোর কিপার ও ক্যাশিয়ার পদের পরীক্ষা ৪ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার সময়সূচি ও এসব পদে পরীক্ষার অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হয়েছে। তবে, করোনার সংক্রমণ বাড়ার কারণে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ (১ জুন) শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।